• Home
  • জেলার খবর
  • কেষ্টর নিরাপত্তায় থাকা বাকি তিন জওয়ানও তুলে নেওয়া হল

কেষ্টর নিরাপত্তায় থাকা বাকি তিন জওয়ানও তুলে নেওয়া হল

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: রাজ্যে পালাবদলের পর নিরাপত্তা কমানো শুরু হয় একের পর এক তৃণমূল কংগ্রেস নেতার। সেই তালিকায় নাম ওঠে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কেষ্ট, ওরফে অনুব্রত মণ্ডলেরও। প্রথমে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা তুলে নেওয়া হলে, তাঁর ব্যক্তিগত সুরক্ষায় যে দুই সশস্ত্র রক্ষী ও বাড়িতে এক পুলিশ কর্মী রাখা হয়েছিল, এবার তাও তুলে নেওয়া হল।

প্রশাসনিক সুত্র মারফত খবর, সেই ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই। সুতরাং এই মুহূর্তে তিনি রয়েছেন কার্যত কোনও সরকারি নিরাপত্তাবলয় ছাড়াই। আরও জানা গিয়েছে, এমন পরিস্থিতিতে কেষ্টর ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু হয়েছে নতুন করে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ নিয়ে। যদিও সমগ্র বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলা হয়নি ঘাসফুল শিবিরের নেতার তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top