• Home
  • জেলার খবর
  • বাড়িয়ে দেওয়া হলো কর্মরতদের টেট পাশের সময়সীমা

বাড়িয়ে দেওয়া হলো কর্মরতদের টেট পাশের সময়সীমা

Image

দেবজিৎ মুখার্জি: প্রাথমিক শিক্ষকদের সুখবর শোনাল সুপ্রিম কোর্ট। বাড়িয়ে দেওয়া হলো কর্মরতদের টেট পাশের সময়সীমা। দেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে কর্মরতনের ২০১৮ সালের ৩১ আগস্টের মধ্যে পাশ করতে হবে। পাশাপাশি, এও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই নির্দেশ তাঁদের জন্য প্রযোজ্য নয় যাঁদের চাকরির আর পাঁচ বছর বাকি। 

আইন অনুযায়ী বাধ্যতামূলক হলেও পরিসংখ্যানুসারে বর্তমানে গোটা ভারতবর্ষে টেট পাশ নন প্রায় ৩০ লক্ষেরও বেশি প্রাথমিক শিক্ষকই। সেই সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে কর্মরত সকল প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতে হবে। তখন স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ না করলে চাকরি ছাড়তে হবে। যদিও সেই ক্ষেত্রে ২০২৭ সালের আগস্ট মাসের শেষদিন পর্যন্ত ছিল সময়সীমা। 

শুক্রবার ছিল শীর্ষ আদালতে রিভিউ মামলা। তাতে বিচারপতি দীপঙ্কর দত্তের তরফ থেকে টেট পাশের সময়সীমা এক বছর বাড়ানোর কথা জানানো হয়। ডেডলাইন বেড়ে ৩১ আগষ্ট ২০২৮ হওয়ায় খানিকটা স্বস্তি পেয়েছেন অনেকে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে টেট উত্তীর্ণ না হলেও চলবে তাঁদের, যাঁদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে। কিন্তু টেট পাশ করতে হবে যদি তাঁরা পদোন্নতির আশা করেন। টেট পাশ করতেই হবে তাঁদের, যাঁদের পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে। কোর্ট এও জানিয়েছে যে কেউ যদি পরীক্ষায় পাশ না করেন বা বসতে না চান, তাহলে চাকরি ছাড়তে হবে তাঁকে। কিন্তু তাঁরা বঞ্চিত হবেন না অবসরকালীন সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top