আদালতের দ্বারস্থ সুজিত

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু এবার দ্বারস্থ হলেন কলকাতা হাই কোর্টের। গ্রেফতারিকে বেআইনি দাবি করে আদালত গেলেন তিনি। ইতিমধ্যেই তিনি মামলা দায়ের করেছেন আইনজীবীর দ্বারা। সব ঠিক থাকলে বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে আগামী শুক্রবারই মামলার জরুরি শুনানি হতে পারে। 

ঘটনাকে ঘিরে জোর হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে চারিদিকে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে যদি আদালতে ধাক্কা খান সুজিত বসু, তাহলে তাঁর ও দল (তৃণমূল কংগ্রেস), দুজনের কাছেই এক বড় সেটব্যাক হবে। এবার দেখার বিষয় যে আদালতে গিয়ে কোনও সুরাহা হয় কিনা। কী হতে চলেছে পরিণতি? সেদিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top