• Home
  • জেলার খবর
  • আরো চাপ বৃদ্ধি অভিষেকের, এলিভেশন ড্রয়িং চাইল পুরসভা

আরো চাপ বৃদ্ধি অভিষেকের, এলিভেশন ড্রয়িং চাইল পুরসভা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরো চাপ বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিল্ডিং প্ল্যানের নকশা জমা দেওয়ার নির্দেশের পর এবার কলকাতা পুরসভার তরফ থেকে তাঁর বাড়ির এলিভেশন ড্রয়িং বা সামনের ও ভিতরের উচ্চতার নকশাও চেয়ে পাঠানো হয়েছে।

পুরসভার তরফ থেকে জানা গিয়েছে যে আগেই জমা দিতে বলা হয়েছিল অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা মোট ১৭টি সম্পত্তির বিল্ডিং প্ল্যান। এবার সেই তালিকায় এলিভেশন ড্রয়িং জুড়ল। সচরাচর কোনও ভবন তৈরির সময়ে এই ড্রয়িংয়ের দ্বারা নির্ধারিত থাকে সামনের অংশের হাইট, কাঠামোর গঠন, ভিতরের লেভেল এবং স্থাপত্যের নির্দিষ্ট মাপ।

পুরসভার একাংশ মনে করছেন যে এই নথি চাওয়ার নেপথ্যে অনুমোদিত নকশা অনুযায়ী বাস্তবে নির্মাণকাজ হয়েছে কিনা বা পরে বদল আনা হয়েছে কিনা কোনও অংশে, তা যাচাই করা। বিশেষ করে খুটিয়ে দেখা হতে পারে বাড়ির বাইরের কাঠামো, বাড়তি তলা, বারান্দা বা ভিতরের বদলের বিষয়গুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top