• Home
  • জেলার খবর
  • “সব গেল দলের” আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগ্রলেন কল্যাণ

“সব গেল দলের” আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগ্রলেন কল্যাণ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি, শেষ হওয়া বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে রীতিমতো সাফ হয়ে গিয়েছে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর এই ঘাসফুল শিবিরকে প্রতিনিয়ত অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। অনেকে দলের এই দুরবস্থার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকৌশলী সংস্থা আইপ্যাককে দায়ী করেছেন।

এবার ফের আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলের অন্যতম বর্ষীয়ান সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? তাঁর মতে, অবজারভার পদ তুলে দিয়ে আইপ্যাক নিয়ে আসায় দলের সবটা শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে গত লোকসভা নির্বাচনের সময়ে তিনি ও দলের অন্যতম প্রভাবশালী সাংসদ মহুয়া মৈত্র সাহায্য নেননি ভোটকৌশলী সংস্থার।

কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, “দলে অবজারভার পদ তুলে দিয়ে আইপ্যাক নিয়ে এসে সব গেল দলের। কে জানে কার মস্তিষ্কপ্রসূত ছিল এই আইপ্যাক নিয়ে আসা। আইপ্যাকের হাতে সব তুলে দেওয়া হল ২০২১ সালের পর অবজারভার পদ তুলে দিয়ে।” পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এও জানান যে তিনি ও মহুয়া মৈত্র আইপ্যাকের সাহায্য নেননি গত লোকসভা নির্বাচনের সময়ে।

Releated Posts

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top