• Home
  • জেলার খবর
  • “অভিষেক দায়ী এদের বড় নেতা করার জন্য”: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

“অভিষেক দায়ী এদের বড় নেতা করার জন্য”: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর নানাভাবে অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। দলের বহু নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি বিভিন্ন পদ থেকে ইস্তফা দিচ্ছেন অনেকে। সমস্ত পদ ছেড়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি, সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তী বরো চেয়ারম্যান পদ ছেড়েছেন।

এই পরিস্থিতির জন্য ঘাসফুল শিবিরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন দলের অন্যতম বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেতাদের এই পদত্যাগ করার হিড়িক প্রসঙ্গে তিনি বলেন, “আসলে জীবনে এদের কোনওদিন সম্পর্ক ছিল না রাজনীতির সঙ্গে। সুশান্ত বহু পুরনো লোক। বাকি ২০১১ সালের পর বড়বড় নেতা হয়েছে। অভিষেক দায়ী এদের বড় নেতা করার জন্য।”

প্রসঙ্গত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা নন, তৃণমূল কংগ্রেসের এই দুরবস্থার জন্য অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন, যা জনসম্মুখে আসায় চরম অস্বস্তির মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এবার দেখার বিষয় যে কিভাবে দলের সর্বোচ্চ নেত্রী এই সমস্যা মেটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top