• Home
  • জেলার খবর
  • ফের রাজধানী যাচ্ছেন শুভেন্দু, মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে হতে পারে বৈঠক

ফের রাজধানী যাচ্ছেন শুভেন্দু, মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে হতে পারে বৈঠক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ৭ দিনের ব্যবধানে দ্বিতীয়বার রাজধানী যাচ্ছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বৃহস্পতিবার রাতেই রওনা দিতে পারেন। 

বৃহস্পতিবার সকালে প্রথমে শুভেন্দু অধিকারীর মায়াপুরে গিয়ে গোপূজন, সাধু-সন্ন্যাসীদের সাথে আলোচনা ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে এবং সেই সফর শেষ করেই তিনি রাতের দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। জানা যাচ্ছে, মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে শুভেন্দু-শাহ গুরুত্বপূর্ণ বৈঠক। 

ইতিমধ্যেই নয়া মন্ত্রীদের তালিকা প্রায় ফাইনাল বলে খবর। বিশেষ জোর দেওয়া হয়েছে নানা জেলা, জাতি ও উপজাতির প্রতিনিধিত্ব বজায় রাখার উপর। এখানেই শেষ নয়, দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যেরও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top