দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের বড় পদক্ষেপ নতুন মন্ত্রিসভার। ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হলো ওবিসি সংরক্ষণ। এখানেই শেষ নয়, আপাতত পুরোপুরি বাতিল করা হলো মুসলিম সম্প্রদায়ের ওবিসি কোটাও।
নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে যে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে মন্ত্রীসভার বৈঠকেই। সরকারের বক্তব্য, সংরক্ষণ নীতিতে এমন পরিবর্তন আনা সংবিধানের মূল কাঠামো ও আদালতের পর্যবেক্ষণ মেনেই। নয়া সিদ্ধান্ত অনুসারে, প্রকৃত সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা শ্রেণিগুলিকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ৭ শতাংশ করা হয়েছে ওবিসি সংরক্ষণের পরিমাণ।
পাশাপাশি, সবচেয়ে বড় বিষয় হলো আপাতত বাতিল করা মুসলিম সম্প্রদায়ের জন্য কার্যকর ওবিসি সংরক্ষণ। এতদিন এই সম্প্রদায়ের একাধিক গোষ্ঠী ওবিসি-এ এবং ওবিসি-বি তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তবে বিজেপি সরকারের বক্তব্য, কোনও সাংবিধানিক ভিত্তি নেই ধর্মের ভিত্তিতে সংরক্ষণের।



By










