• Home
  • জেলার খবর
  • “তৃণমূল উইল কামব্যাক” ঘুরে দাঁড়ানো নিয়ে বললেন মদন

“তৃণমূল উইল কামব্যাক” ঘুরে দাঁড়ানো নিয়ে বললেন মদন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। নানারকমভাবে চাপে পড়তে হচ্ছে ঘাসফুল শিবিরকে। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে উঠেপড়ে লেগেছে দল। আগামী বিধানসভা নির্বাচনের আগে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে একাধিকবার বৈঠক করা হয়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে।

মঙ্গলবারও কালীঘাটে বৈঠক ছিল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দলের অন্যতম বর্ষীয়ান নেতা, তথা কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, মদন মিত্র এবং জানান কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে মাঠ ছেড়ে পালাবে না তৃণমূল কংগ্রেস। এমনকি, তাঁকে এও বলতে শোনা যায় যে ‘তৃণমূল উইল কামব্যাক’।

মদন মিত্র বলেন, “পরাজিত দলের কাছে একটাই আলোচনা থাকে, আবার উঠে দাঁড়াতে হবে। আবার উঠে দাঁড়াতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠ ছেড়ে পালাবে না তৃণমূল কংগ্রেস।” জাহাঙ্গির খানের সরে দাঁড়ানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান যে দল সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অবশেষে তিনি বলেন, ‘তৃণমূল উইল কামব্যাক’। এবার দেখার বিষয় যে আগামীদিনে ঘুরে দাঁড়ানোর স্ট্র্যাটেজি কী হয় তৃণমূল কংগ্রেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top