• Home
  • জেলার খবর
  • আরজি কর কাণ্ড: গোটা ‘ক্রাইম জোন’ সিল করার নির্দেশ আদালতের

আরজি কর কাণ্ড: গোটা ‘ক্রাইম জোন’ সিল করার নির্দেশ আদালতের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের আরজি কর কাণ্ডে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। গোটা ‘ক্রাইম জোন’ সিল করার নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে। 

মঙ্গলবার মামলাটি ওঠে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, অত্যন্ত দরকার গোটা ঘটনাস্থলকে সুরক্ষিত রাখার। তাই সিবিআইকে নির্দেশ দেওয়া হয় যে ঘটনার সঙ্গে হাসপাতালের যেই জায়গাগুলির যোগ রয়েছে, তা দ্রুত সিল করতে হবে। এর আগে সেমিনার হল সিল করা হয়েছিল তদন্তকারীদের তরফ থেকে। তবে এবার তদন্তের অধীনে আনা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারের পাশাপশি হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ অংশ।

হাই কোর্টের এই নির্দেশ ঘিরে জোর আলোচনা তৈরি হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে, সরকার বদলের পর এমন নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার। এবার দেখার সেদিন কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top