দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী ২১ মে ফলতায় পুননির্বাচন। তার মাত্র একদিন আগে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ালেন সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। তুঙ্গে রাজনৈতিক তরজা।
কী কারণে সরে দাঁড়ালেন জাহাঙ্গির? তাঁর বক্তব্য, “আমার স্বপ্ন ছিল সোনার ফলতা হোক। ফলতার উন্নয়নে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই আমি সরে দাড়াচ্ছি এই নির্বাচন থেকে।” তৃণমূল প্রার্থীর সিদ্ধান্তকে ঘিরে কটাক্ষ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “পালিয়ে গেলেন লেজ গুটিয়ে। এত চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে, আজ কেঁপে উঠেছে তারই ভিত।”
রাজনৈতিক মহলে জাহাঙ্গিরের এই সিদ্ধান্তকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে হয়তো পরিস্থিতি আর তৃণমূলের পক্ষে নয় বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়।



By











