• Home
  • জেলার খবর
  • চাপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ! বড় পদক্ষেপ শুভেন্দুর

চাপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ! বড় পদক্ষেপ শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তিনি খুলেছেন আরজি কর হত্যাকাণ্ডের ফাইল। ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন তিনি। 

এবার মুখ্যমন্ত্রী নিলেন আরও বড় পদক্ষেপ। সোমবার রাতে রাজ্য সরকারের তরফ থেকে এদিকে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হল আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপের জন্য। সোশ্যাল মিডিয়ায় তিনি এই সংক্রান্ত একটি পোস্টও করেন। শুভেন্দু অধিকারী লেখেন, “গত ৯ই অগস্ট ২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হলো (Sanction of Prosecution has been accorded)।”

তিনি আরো লেখেন, “বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আমি চাই, বোন অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক এবং বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করুক। বোন অভয়ার আত্মার চিরশান্তি কামনা করি।” শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে ঘিরে জোড় আলোচনা শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top