• Home
  • দেশ
  • পাঁচ দিনের মধ্যে ফের জ্বালানির মূল্যবৃদ্ধি

পাঁচ দিনের মধ্যে ফের জ্বালানির মূল্যবৃদ্ধি

Image

দেবজিৎ মুখার্জি: পাঁচ দিনের মধ্যে ফের জ্বালানির মূল্যবৃদ্ধি। শুক্রবারের পর মঙ্গলবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। নয়া দাম কার্যকর হয়েছে আজ ভোর থেকেই। সাধারণ মানুষের যে চাপ আরো বাড়ল, তা বলাই বাহুল্য।

বাকি মহানগরগুলির তুলনায় দাম অনেকটাই বেড়েছে কলকাতায়। শহরে পেট্রলের দাম বেড়েছে ৯৬ পয়সা এবং ডিজেলের ৯৪ পয়সা। পেট্রলের নতুন দাম ১০৯ টাকা ৭০ পয়সা এবং ডিজেলের ৯৬ টাকা ৭ পয়সা। দিল্লিতে ৮৭ পয়সা দাম বেড়েছে পেট্রলের এবং ৯১ পয়সা ডিজেলের। চেন্নাইয়ে ৮২ পয়সা দাম বেড়েছে পেট্রলের এবং ৮৬ পয়সা ডিজেলের। মুম্বাইয়ে পেট্রলের দাম বৃদ্ধি হয়েছে ৯১ পয়সা এবং ডিজেলের ৯৪ পয়সা।

প্রসঙ্গত, গত শুক্রবার গোটা দেশে লিটারপিছু ৩ টাকা করে বেড়েছিল পেট্রল ও ডিজেলের দাম। পাশাপাশি বাড়ে সিএনজির দামও। কলকাতায় সিএনজির দাম কেজিপিছু ৩ টাকা বেড়েছে। সুতরাং পরিবহণ খরচ বাড়ার আশঙ্কা আরও বাড়ল। কার্যত চাপে নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top