• Home
  • জেলার খবর
  • আরও কড়া পদক্ষেপ! অযোগ্য শিক্ষকদের ফেরত দিতে হবে সুদ সমেত বেতন

আরও কড়া পদক্ষেপ! অযোগ্য শিক্ষকদের ফেরত দিতে হবে সুদ সমেত বেতন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর দুর্নীতি দমন করার বিষয়ে একের পর এক কঠোর অবস্থান নিয়ে চলেছে নয়া সরকার, অর্থাৎ বিজেপি। ইতিমধ্যেই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা ঘিরে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনীতিতে। গেরুয়া শিবিরের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে দুর্নীতি বা কোনও অসামাজিক কাজের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 

এই আবহে আরো বড় সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফ থেকে। যাঁরা দুর্নীতি করে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফেরত দিতে হবে সুদ সমেত বেতন। সমস্ত জেলাশাসককে চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০১৬ সালের এসএসসির প্যানেলে অর্থের বিনিময়ে যাঁরা চাকরি পেয়েছিলেন, সেই অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার জন্য শীর্ষ আদালত রায় দিয়েছিল ২০২৫ সালে ৩ এপ্রিল। কিন্তু এতদিন তা মানা হয়নি। সেই বেতনই ফেরত নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। তবে কিভাবে সেই টাকা ফেরত নেওয়া হবে, সেটা অবশ্য এখনই প্রকাশ করা হয়নি।

Releated Posts

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয়…

ByByDebojit Mukherjee May 13, 2026

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top