দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতীর ঘটনাকে ঘিরে তোলপাড় চলেছিল গোটা রাজ্যে। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকে। রীতিমতো তান্ডব চলেছিল গোটা স্টেডিয়ামে। তৎকালীন রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে, এই কারণে চরম সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। যদিও তারাও পাল্টা দিয়েছিল বিরোধীদের। এক কথায়, চরম স্বস্তিতে পড়তে হয়েছিল ঘাসফুল শিবিরকে।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে নিজের অবস্থান জানান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, “আমাদের জন্য মেসি কান্ড দুঃখজনক।” তাঁর সংযোজন, “ফাইল চেয়েছি আমি। তা দেখব। মিটিং করব এই ব্যাপারে। দরকারে কথা বলবো মুখ্যমন্ত্রীর সাথে। এরপর জানানো হবে সিদ্ধান্ত।”
এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এতে কি হয়। এই ব্যাপারে মিটিং করে কি সিদ্ধান্ত নেওয়া হয় শেষ পর্যন্ত, তা বলবে সময়।



By










