• Home
  • দেশ
  • নিট ইউজি ২০২৬ বাতিলের সিদ্ধান্ত এনটিএর

নিট ইউজি ২০২৬ বাতিলের সিদ্ধান্ত এনটিএর

Image

দেবজিৎ মুখার্জি: প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্ক। অবশেষে চাপে পড়ে নিট ইউজি ২০২৬ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফ থেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘটনার তদন্তের। পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ মে গোটা দেশে হয়েছিল নিট ইউজি পরীক্ষা। তবে তা শেষ হতেই জনসম্মুখে আসে নানা রাজ্যে প্রশ্নফাঁসের অভিযোগ। বিশেষ করে বিস্ফোরক তথ্য উঠে আসে রাজস্থানে তদন্তে। অভিযোগ, একাধিক পরীক্ষার্থীর হাতে, পরীক্ষার অন্তত ১ মাস আগে, সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। তদন্তকারীদের বক্তব্য, মূল পরীক্ষার সঙ্গে পুরো মিলে গিয়েছে সেই তথাকথিত প্রশ্নপত্রের একাধিক প্রশ্নই। শুধু প্রশ্ন নয়, মিলেছে উত্তর বিকল্পও।

ঘটনাকে ঘিরে আলাদা মাত্রায় পৌঁছে যায় রাজনৈতিক তরজা। মোদি সরকারকে নিশানা করে রাহুলের বক্তব্য, ধারাবাহিকভাবে দুর্নীতির শিকার হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা। ২০২৪ সালেও নিট কেলেঙ্কারি ঘটেছিল। এখনো সেই স্মৃতি তাজা বলাই যায়। তার মাঝে আবারও একই অভিযোগ ওঠায় ক্ষুব্ধ হন পড়ুয়া ও অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top