দেবজিৎ মুখার্জি: একদিকে যখন নারী শিক্ষার উপর জোর দিচ্ছে মোদি সরকার, ঠিক তখন অন্যদিকে বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে লেখাপড়া করার কোনও দরকার নেই মেয়েদের। বাড়ি থেকে বাড়ির কাজে সাহায্য করুক তারা।
তিনি বলেন, পড়াশোনা করার কোনও দরকার নেই মেয়েদের। তাই বাড়ির কাজে সাহায্য করা উচিত চার দেওয়ালের মধ্যে থেকে, প্রতিবাদে বা জনসমাগমে তাঁদের থাকা উচিত নয়। এরপরই তাঁর বক্তব্য, “কী দরকার এত লেখাপড়া করার? আমাদের শক্তি আমাদের ঘরের মেয়েরা। ভিত্তি আমাদের সমৃদ্ধের। কী দরকার ওদের রাস্তায় নামার। যেখানে নারী শক্তি বৃদ্ধির জন্য লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একজন বলেন, “অধিকার রয়েছে মেয়েদের লেখাপড়া করার।” উত্তরে তাঁর বক্তব্য, “এমনিই আপনারা আপনাদের অধিকার পাবেন।”
এই মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অনেকে এর তীব্র সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে নারী শিক্ষার প্রয়োজন রয়েছে। আবার অনেকের মতে, মন্ত্রীর মন্তব্যকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By













