• Home
  • জেলার খবর
  • আরজি কর মামলা থেকে সরলো বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

আরজি কর মামলা থেকে সরলো বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আরজি করের অভয়াকান্ডে নয়া মোড়। মঙ্গলবার হঠাৎ মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। তাঁর বক্তব্য, ঘটনার তদন্তে শোনা যাচ্ছে রাজ্য জুডিশিয়াল কমিশন তৈরির সম্ভাবনার কথা। তাই এই মামলার শুনানি আপাতত চালিয়ে যাওয়ার দরকার নেই বলে মনে করা হচ্ছে বেঞ্চের তরফ থেকে।

বিচারপতি মান্থা বলেন, “শোনা যাচ্ছে রাজ্য এই মামলার জন্য জুডিশিয়াল কমিশন গঠন করছে। তাই এই মুহূর্তে দরকার নেই এই মামলা শোনার।” তাঁর সংযোজন, “শুধু মামলাকারীর জন্য এই মামলা গুরুত্বপূর্ণ নয়, সমগ্র রাজ্য ও দেশের মানুষ তাকিয়ে রয়েছে এই মামলার দিকে।” মামলাটি এখন পাঠানো হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে ২০২৪ সালে। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় চলে গোটা বাংলায়। পথে নেমে প্রতিবাদ জানান জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ। 

লাগাতার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। যদিও তারাও পাল্টা দেয় বিরোধীদের। শেষ পর্যন্ত ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে সাজা পান ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। যদিও অনেকে এখনো মনে করেন যে ঘটনায় হাত রয়েছে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় অভয়ারমা রত্না দেবনাথকে এবং সেখান থেকে তিনি জয়ও পান এবারের বিধানসভা নির্বাচনে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top