• Home
  • জেলার খবর
  • চিন্তা বাড়ল তৃণমূল কংগ্রেসের! হাসপাতালে ভর্তি মদন মিত্র

চিন্তা বাড়ল তৃণমূল কংগ্রেসের! হাসপাতালে ভর্তি মদন মিত্র

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চিন্তার কালো ছায়া নেমে এলো রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর। এমনিতেই ভোটে ভরাডুবির পর অসস্তিতে ঘাসফুল শিবির। এবার তাদের চিন্তা দ্বিগুণ করল দলের বর্ষীয়ান নেতা, তথা কামারহাটির বিধায়ক, মদন মিত্রের হাসপাতালে ভর্তি হওয়া।

সোমবার, ১১ মে, মদন মিত্রকে ভর্তি করানো হয় বেলভিউ ক্লিনিকে। হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে যে বর্ষিয়ান নেতার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) হয়েছে। সম্প্রতি দেখা দেয় তাঁর ইউরিন সংক্রমণকে কেন্দ্র করে উপসর্গ এবং সেই কারণেই দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় গতকাল। 

খবর জানাজানি হতেই চিন্তায় পড়েছেন তাঁর অনুগামী সহ গোটা তৃণমূল কংগ্রেস। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে স্থিতিশীল রয়েছে তাঁর শারীরিক অবস্থা। তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। আগামীকাল মদন মিত্রকে ছেড়ে দেওয়া হতে পারে যদি নতুন করে শারীরিক অবস্থার অবনতি না ঘটে। যদিও আপাতত তাঁকে থাকতে হবে বিশ্রামে ডাক্তারদের পরামর্শ মেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top