দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারিকে ঘিরে এই মুহূর্তে জোর চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। ভোটের ফল ঘোষণার পরই এই গ্রেফতারিকে ঘিরে একাধিক প্রশ্ন জন্মেছে রাজ্য রাজনীতিতে। এই আবহে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন বঙ্গ বিজেপির দাবাং নেতা। দিলীপ ঘোষ নিজের বক্তব্যে পরিষ্কার করে দেন যে দুর্নীতিবাজরা রেহাই পাবেন না। তিনি বলেন, “কোনও ব্যক্তি গুরুত্বপূর্ণ নন সরকারের কাছে। দুর্নীতি হয়েছে ১৫ বছর ধরে। তদন্ত শুরু হয়েছে।”
দিলীপ ঘোষ আরও বলেন, “যারা মানুষের টাকা চুরি করেছে, শাস্তি পেতে হবে তাদের। নিজের কাজ করছে প্রশাসন। সমস্ত দোষীদের আইন শাস্তি দেবে।” তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে আইনি পথে অপরাধের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কী লেখা আছে সুজিত বসুর কপালে? এটাই এখন এক বড় প্রশ্ন, যা ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে।



By










