• Home
  • জেলার খবর
  • চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: তদন্ত করবে সিবিআই, মাঝরাতে গঠন সিট

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: তদন্ত করবে সিবিআই, মাঝরাতে গঠন সিট

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি তোলপাড় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। 

এবার এই হত্যাকাণ্ডের তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার মাঝরাতে ৭ জন অফিসারের বিশেষ তদন্তকারী দল তৈরির বিভাগীয় নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। দলকে নেতৃত্ব দেবেন ডিআইজি পঙ্কজকুমার সিং। এছাড়া রয়েছেন সুভাষচন্দ্র কুণ্ডু, অনিলকুমার যাদব, বিকাশ পাঠক, অমিত কুমার, কুলদীপ ও বিবেক শ্রীবাস্তব। 

জানা গিয়েছে, এই সিট কাজ করবে কলকাতার জয়েন্ট ডিরেক্টরের অধীনে। আজই রাজ্য পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্বভার নেওয়া হবে সিবিআইয়ের তরফ থেকে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে এই হত্যাকাণ্ডের তদন্তে বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top