বঙ্গ সফরে আসছেন নীতিন-শাহ

Image

দেবজিৎ মুখার্জি: বঙ্গ সফরে আসছেন বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে আসছেন নীতিন নবীন। চলতি মাসের ২৭ তারিখে তিনি কলকাতায় পা রাখবেন। গোটা বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য। অন্যদিকে, বিহার বিধায়কের পর অমিত শাহ বঙ্গ সফরে আসছেন ৩০ তারিখে। তিলোত্তমায় আসবেন তিনি।

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে নীতিন নবীন বঙ্গ সফরের সিদ্ধান্ত নিয়েছেন বুধবার রাজধানীতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর। আরো অনেকেই উপস্থিত ছিলেন। যদিও কি বিষয়ে আলোচনা হয়েছে, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তবে গেরুয়া শিবিরের তরফ থেকে জানা গিয়েছে যে নানা রাজ্যে হতে চলা বিধানসভা ভোট নিয়ে কথাবার্তা হয়েছে।

এই বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য জানিয়েছেন, যেদিন কলকাতায় এসে পৌঁছাবেন নীতিন নবীন, তার পরের দিন তিনি যাবেন বর্ধমানে। তবে সেখানে তিনি কোনও জনসভা করবেন নাকি কোনও সংগঠন সংক্রান্ত কর্মসূচি করবেন, সেই ব্যাপারে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। তবে বর্ধমান সফর শেষ করে তিনি ফিরে যাবেন দিল্লিতে।

নীতিন নবীন ফিরে যাওয়ার পর বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩০ তারিখ তিনি আসবেন কলকাতায়। গেরুয়া শিবিরের তরফ থেকে জানানো হয়েছে যে এই সফরে তাঁর কোনও জনসভা নেই, তবে সাংগঠনিক কর্মসূচি রয়েছে। মূলত আসন্ন বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। নেতৃত্বের মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফল দলের জন্য অত্যন্ত গগুরুত্বপূর্ণ। এবার দেখার বিষয় আগে কি হয়।

Releated Posts

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

তাঁর কথায়, “ছাত্রো কি গুঞ্জ তাঁদের কণ্ঠস্বরই হবে, যাঁরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম বা উচ্চশিক্ষার খরচের কারণে ক্ষতির…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top