• Home
  • জেলার খবর
  • পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা সুজিতের

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা সুজিতের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচন মিটতেই ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে ফের ইডি দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী, তথা বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, সুজিত বসু। সকাল সাড়ে দশটা নাগাদ সেখানে পৌঁছান তৃণমূল নেতা। এদিন তাঁর সাথে ছিলেন তাঁর পুত্র সমুদ্র বসুও।

সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকে ভোটগ্রহণ পর্যন্ত বেশ কয়েকবার ইডির তরফ থেকে তলব নোটিস পাঠানো হয়েছিল সুজিত বসুকে। তবে নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত থাকার কারণে তিনি সময় চেয়ে আদালতের দ্বারস্থ হন। ভোট মিটতেই আইনজীবীকে সাথে নিয়ে তিনি সিজিও কমপ্লেক্স যান এবং মুখোমুখি হন তদন্তকারীদের। লম্বা সময়ের পর তিনি বেরোন। সেদিন প্রবেশ করার সময় সুজিতের তরফ থেকে জানানো হয়েছিল যে তিনি এসেছেন আদালতের অর্ডার কপি নিয়ে।

উল্লেখ্য, ভোটের আগেও পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে একাধিকবার তলব করা হয় সুজিত বসু ও তাঁর স্ত্রী-সন্তানদের। এমনকি কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে আধিকারিকরা অভিযান পর্যন্ত চালান শ্রীভূমির বাড়ি, অফিস, ভিআইপি রোড লাগোয়া ছেলের রেস্তরাঁ সহ বেশ কয়েকটি জায়গায়। আবার ভোট চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে অতীতে তদন্তের নামে চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেছিলেন, “আমার অবস্থা এত খারাপ নয় যে রোজগার করতে হবে চাকরি বিক্রি করে। সেটা জানে মানুষ। এটা ষড়যন্ত্র কমিশন ও ইডির। যদিও ফলপ্রকাশের পর প্রথমবার হাজিরা দেওয়ার আগে তিনি কিছুই বলেননি।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

“আত্মসমর্পণ করার লোক নই আমরা” জেরা থেকে বেরিয়ে বললেন অভিষেক

ডায়মন্ড হারবার সাংসদ বলেন, “যাতে বিরোধীরা বিরোধী দলনেতার স্বীকৃতি না পায়, তাই ষড়যন্ত্র হয়েছে। দল, বিধায়ক-সাংসদ ভাঙানো হয়েছে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top