• Home
  • দেশ
  • যত কান্ড তামিলনাড়ুতে

যত কান্ড তামিলনাড়ুতে

Image

হাফিজুর রহমান: Party with a difference সম্ভবত অটল বিহারী বাজপাইর কথা। বাজপাইজি আজ বেঁচে থাকলে তার নিজের হাতে গড়া পার্টির নীতি দেখলে মাথার চুল ছিঁড়তেন তাতে সন্দেহে নেই।দেশের বিরোধীরাও তাঁকে মনে রেখেছে তাঁর স্বচ্ছ ভাবমূর্তির জন্য। আর আজ তাঁরই দলের নেতাদের সম্পর্কে যত কম বলা হয় ভালো। ক্ষমতা এদের কাছে  শেষ কথা। ক্ষমতা দখলের জন্য এরা কত নিচে নামতে পারে তার শেষ নেই। একটি উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। 

‘না খাউঙ্গা না খানে দুঙ্গা’ স্লোগান কার মুখে প্রথম শোনা গেছিল সেকথা মনে আছে নিশ্চই। হিমান্ত বিশ্ব শর্মা আসমের মুখ্যমন্ত্রী হিসেবে আবার শপথ নিল।আমাদের দেশসেবক তার সাফল্যে খুশি হয়ে অভিবাদন জানিয়েছে। হিমান্ত বিশ্ব শর্মার চিটফান্ডের কাছে জোর করে টাকা তোলাবাজির ও কথা আমরা জানলেও সম্মানিত দেশসেবক তাকে জেনে বুঝে আবার মুখ্যমন্ত্রী বানিয়ে দিল।! দেশের নেতার এই মিথ্যাচার দেশের লোকের গা সওয়া হয়ে গেছে। 

কাল আমাদের বাঙলায় নতুন মুখ্যমন্ত্রীর দূর্নীতি নিয়ে আমাদের দেশসেবক টিভির পর্দায় দিনের পর দিন বিরূদ্ধে বলেছেন অথচ মূখমন্ত্রী হওয়ার বাধা থাকলনা কারণ সে হল কেন্দ্রের দু’নম্বর নেতার  প্রিয়পাত্র। মহারাস্ট্রর শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার হাউজিং স্ক্যামে জরিয়ে পড়ে। টাকার অঙ্ক বিশাল। ৭০০০০ কোটি টাকা। বুদ্ধিমান অজিত কাকার দল দু’টুকরো করে কেন্দ্রীয় সরকারের ওয়াশিং মেশিনে চান করে পরিষ্কার হয়ে গেলেন। তারপর তাঁর বিরুদ্ধে আভিযোগ কর্পূরের মতো উবে গেল, ক্ষমতায় থাকতে চায় আদি অনন্তকালের জন্য। যে কোনও মূল্য দিতে তৈরী তারা।

বাংলার মত তামিলনাড়ুতে ভোট একই দিনে গোনা হয়েছে। কিন ওখানে রাজ্যপাল খেলা শুরু করেছে। জনপ্রিয় তারকা বিজয়ের নতুন দল একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিয়ম অনুযায়ী ডাক পায়নি সরকার গঠনের  ডাক পায়নি। পরপর তিনবার গেলেও রাজ্যপাল টালাবাহানা করছে। এর পেছনে কারা আছে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ১০ তারিখ আজই বিদায়ী মন্ত্রিসভার শেষ দিন অথচ রাজ্যপাল কোন উদ্যোগ নিচ্ছে না। রাহুল ব্যাপারটি  আন্দাজ করে ৪ তারিখেই লিখিত সমর্থন দিয়েছে। শুধু তাই নয় রাহুল নিজে উদ্যোগ নিয়ে সিপিএম, সিপিআইয়ের সমর্থন জোগাড় করেছে, রাহুলের কথায় সাড়া দিয়ে নির্দলীয় দুটি সিট বিজয়ের নতুন দল কে সমর্থন দেবে বলে লিখ ত ভাবে জানিয়েছে।। রাহুলের একক চেষ্টায় বিজয় দেবেরেকোন্ডা তামিলনাড়ুতে ক্ষমতা দখল করতে চলেছে। কথায় আছে there is many a slip between cup and the lips. অর্থাৎ ঠোঁট আর পেয়ালার মাঝে বিস্তর ফারাক। দেখা যাক party with a difference কি করে!!!!

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top