ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

Image

দেবজিৎ মুখার্জি: ভোট গণনার আগে শীর্ষ আদালতে বড় ধাক্কা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা রইল না গণনাকর্মী হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যবহার করায়। 

শনিবার মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চে। কমিশন ও তৃণমূলের আইনজীবীর বক্তব্য শুনে খারিজ করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের আর্জি। 

বিচারপতিদের বক্তব্য, আলাদাভাবে দেখা উচিত নয় কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের এবং কমিশনের এই নির্দেশকে ‘বিধি বিরোধী’ বলা যায় না। যদিও আদালতের তরফ থেকে এটা পরিস্কার করে দেওয়া হয় যে ‘অক্ষরে অক্ষরে’ নির্দেশিকা পালন করতে হবে সেই আধিকারিকদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top