• Home
  • জেলার খবর
  • “নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি” আশ্বস্ত করলেন শুভেন্দু

“নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি” আশ্বস্ত করলেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার স্ট্রংরুমকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় চলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও শাখাওয়াত মেমোরিয়াল চত্বরে। বিষয়টি, ভোটের ফলাফল বেরোনোর আগে, বড় আলোচনার বিষয় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে নিজের অবস্থান জানিয়েছেন এবং বিজেপি ও কমিশনকে একহাত নেন।

এবার তার পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি সকলকে আশ্বস্ত করলেন যে তৃণমূল সুপ্রিমোকে কোনরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। তিনি লেখেন, “ভবানীপুর নির্বাচনী এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোটার ভদ্রমণ্ডলী কে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী, মাননীয়া কে কোনোরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।”

পাশাপাশি, বিজেপি প্রার্থী এও দাবি করেন যে কোনরকম নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী লেখেন, “উনি যতোই চেষ্টা চালান না কেন, কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেন নি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন…” ভবানীপুরের লড়াইকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে রাজ্য রাজনীতিতে। এবার দেখার যে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে পরাজিত করে নন্দীগ্রামে হারের বদলা নিতে পারেন কিনা। কী হতে চলেছে? সেটাই এখন একটা বড় প্রশ্ন।

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top