• Home
  • জেলার খবর
  • নওদা-রেজিনগর দুই আসন থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন

নওদা-রেজিনগর দুই আসন থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: দেখতে দেখতে শেষ হয়ে গেছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এখন সকল রাজ্যবাসীর নজর রয়েছে ৪ মের উপর। কে সরকার গঠন করবে? এই মুহূর্তে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা রাজ্যে। কেউ মনে করছেন ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। আবার অনেকের মতে এবার বাংলায় চলবে বিজেপির শাসন। সব মিলিয়ে, উত্তেজনা একেবারে আলাদা পর্যায়ে পৌঁছে গিয়েছে সকল রাজ্যবাসীর।

এই আবহে ফের চ্যালেঞ্জ ছুড়লেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বৃহস্পতিবার আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেন যে নওদা ও রেজিনগর, দুটি আসন থেকেই তিনি জয়ী হবেন। যদিও এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে দুটি আসন থেকে জিতলেও শেষ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যেতে চান নওদার বিধায়ক হিসেবেই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, “নওদা ও রেজিনগর, দুটি আসনেই আমি জিতব। তবে নিয়ম মেনে বিধায়ক হিসেবে আমাকে একটি আসন ছেড়ে দিতে হবে শপথ গ্রহণের আগে। আমাকে দুই এলাকার মানুষই চাইছেন ঠিকই, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ছেড়ে দেবো রেজিনগর আসনটি।” তাঁর সংযোজন, তাঁর ছেড়ে দেওয়া আসনে যে উপনির্বাচন হবে ৬ মাসের মধ্যে, সেখানেও তাঁর দলের প্রার্থীই জিতবে।

কিন্তু কি কারণে হুমায়ুন কবির নওদা আসনটি রাখতে চাইছেন, সেটাও জানান। তিনি বলেন, “আমি আগামী লোকসভা নির্বাচন অবধি বিধায়ক থাকবো নওদার। বহরমপুর লোকসভা কেন্দ্র আমার মূল লক্ষ্য। আগামী লোকসভা ভোটে আমি প্রার্থী হবো বহরমপুর থেকে। সাংসদ নির্বাচিত হওয়ার পর আমি ছেড়ে দেব নওদা বিধানসভা আসনটিও।”

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top