• Home
  • জেলার খবর
  • জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

Image

দেবজিৎ মুখার্জি: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল পেলেন জামিন। তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

তদন্তকারীদের বক্তব্য, তিনি সহযোগিতা করেছেন তদন্তে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তাঁর জামিনের উপর শর্ত আরোপের আবেদন জানানো হয়। এরপর আদালত জানায় যে তিনি কোনও সাক্ষ্যপ্রমাণ বিকৃত বা সাক্ষীদের প্রভাবিত করবেন না। পাশাপাশি, তদন্তে সহযোগিতা ও সমস্ত তথ্য দেওয়ার কথাও বলা হয়েছে।

এবার দেখার বিষয় যে এই পর্বে আগামীদিনে আর কী হয়। খবর জানাজানি হতেই এখন নানা প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। এর কী প্রভাব পড়তে চলেছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top