দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোটের দিন সকাল সকাল নিজের বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বাম নেতা সুজন চক্রবর্তী। তবে তার আগে তৃণমূল কর্মীদের ক্যাম্পে গিয়ে তিনি বেশ কিছুক্ষণ গল্প করেন খোশমেজাজে।
ভোট দিয়ে বেরিয়ে প্রভাবশালী বাম নেতা বলেন, “এখনো পর্যন্ত দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ বলেই মনে হচ্ছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকলেও পরিস্থিতি সাধারণভাবে শান্ত রয়েছে। মানুষ নিজেদের মত জানাচ্ছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। সকলে নিজের ভোট তুই যদি আর সুষ্ঠুভাবে সম্পন্ন হোক নির্বাচন প্রক্রিয়া সেটাই কাম্য। কারণ একসময়ে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ছিল এই স্বচ্ছতাই। যেন সেই পরিবেশ বজায় থাকে, চাই সেটাই।”
এবার দেখার বিষয় যে এই বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারেন কিনা বামেরা। কী হয় শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার।



By










