• Home
  • জেলার খবর
  • “কেমন গুন্ডামি চলছে এটা?” বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

“কেমন গুন্ডামি চলছে এটা?” বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের দিন নিজের গড় ভবানীপুরে ভোট পরিদর্শনে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন সেখানকার প্রার্থী, তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাতভর দলীয় কর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছে। তিনি বলেন, “দেখুন কেমন মেরেছে আমাদের কর্মীদের রাতে। কেমন গুন্ডামি চলছে এটা? ভোট হয়না এভাবে। গণতন্ত্রের উৎসব এটা।” এদিন গেরুয়া শিবিরকে টার্গেট করে তিনি আরও বলেন, “গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। প্রাণ দিতে রাজি আমাদের কর্মীরা। জায়গা ছাড়বে না ওরা।”

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “গোটা রাজ্যজুড়ে সিআরপিএফ আর অবজার্ভাররা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বলছে, মানব না অর্ডার। তুলে নিচ্ছে আমাদের সব ছেলেদের। যা তান্ডব করেছে কাল সারারাত, জানেন না আপনারা।”

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top