• Home
  • জেলার খবর
  • অজয় পাল শর্মাকে ঘিরে বিক্ষোভ জাহাঙ্গির খানের অনুগামীদের

অজয় পাল শর্মাকে ঘিরে বিক্ষোভ জাহাঙ্গির খানের অনুগামীদের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগণা: তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দিয়ে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার পাত্র হয়ে উঠেছেন যোগীরাজ্য উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার অজয় পাল শর্মা। তাঁর সেই হুঁশিয়ারি দেওয়ার ভিডিও জনসম্মুখে আসতেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। এর মাঝেই প্রকাশ্যে আসে অজয় পাল শর্মাকে নিয়ে আরো একটি বিতর্কিত ভিডিও। সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে নাচগানে মগ্ন অবস্থায়। এই ব্যাপারে তাঁকে অবশ্য কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

তবে এই সবকিছুর মাঝে মঙ্গলবার অজয় পাল শর্মাকে পড়তে হয় বিক্ষোভের মুখে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিপুনভাবে দেখতে জাহাঙ্গির খানের এলাকায় যান তিনি এবং ঘুরে দেখছিলেন এলাকা। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন জাহাঙ্গির খানের অনুগামীরা। অজয় পাল শর্মার গাড়ি সহ কমিশনের কনভয় কিছুক্ষণের জন্য থমকে যায় বিক্ষোভের জেরে। 

এদিন যদিও জাহাঙ্গির খান মুখোমুখি হলেও সরাসরি কোনও কথোপকথন হয়নি। কিন্তু তাঁর অনুগামীদের বিক্ষোভ পরিষ্কার যে এলাকায় অন্য মাত্রায় পৌছে গিয়েছে রাজনৈতিক টানাপোড়েন। অন্যদিকে, জাহাঙ্গির খান বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ। তিনি একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ‘পুষ্পা, ঝুঁকেগা নেহি’ মন্তব্য করে।

Releated Posts

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top