• Home
  • জেলার খবর
  • অভয়ার মায়ের সামনে সিপিএম যুবনেত্রী ও তাঁর বাবাকে মারধর বিজেপি কর্মীদের

অভয়ার মায়ের সামনে সিপিএম যুবনেত্রী ও তাঁর বাবাকে মারধর বিজেপি কর্মীদের

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: সোমবার দুপুরে মহাজাতি সেন্ট্রাল রোডে এক পথসভা করে বিজেপি, যেখানে উপস্থিত ছিলেন সেখানকার প্রার্থী, তথা অভয়ার মা, রত্না দেবনাথ। সেখানেই টোটো করে প্রচার করছিলেন শ্রীলেখা মুখোপাধ্যায় নামে এক সিপিএম যুবনেত্রী ও তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায়।

অভিযোগ, তাঁদের সঙ্গে গেরুয়া শিবিরের কর্মীরা অসভ্য আচরণ করার পাশাপাশি দলীয় প্রার্থীর ব্যানার ছিঁড়ে দেন এবং মারধর করেন। শুধু তাই নয়, শ্রীলেখা মুখোপাধ্যায়ের আরো অভিযোগ, মঞ্চে রত্না দেবনাথ বসে থাকলেও কোনো প্রতিবাদ করেননি। ইতিমধ্যেই তিনি পদ্ম শিবিরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা প্রসঙ্গে পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর বক্তব্য, “বিজেপি আসলে নারীবিদ্বেষী দল। এখানকার প্রার্থী দাবি করছেন, নারী নির্যাতন বন্ধ করবেন তিনি জিতলে। অথচ তাঁর দলের কর্মীরা তাঁর সামনেই মারধর করলো একজন মহিলাকে।” যদিও সেই অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আমরা অনুরোধ করেছিলাম তাঁদের মাইক বন্ধ করতে। উল্টে তাঁরাই গালিগালাজ করে।”

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top