• Home
  • জেলার খবর
  • “শ্মশান করে দেওয়া হবে গোটা গ্রাম” বিতর্কিত মন্তব্য আইএসএফ নেতার

“শ্মশান করে দেওয়া হবে গোটা গ্রাম” বিতর্কিত মন্তব্য আইএসএফ নেতার

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন ভাঙড়ের আইএসএফ নেতা, তথা পঞ্চায়েত সমিতির সদস্য, অহিদুল ইসলাম। ভিডিওটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। বিজয়গঞ্জ থানার পুলিশের তরফ থেকেও তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনাটি কী? চিলেতলা গ্রামে গিয়ে অহিদুল ইসলাম গ্রামবাসীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুলিশের সামনেই তিনি বলেন, “শ্মশান করে দেওয়া হবে গোটা গ্রাম যদি ভোটের প্রচারে বা পতাকা টাঙাতে বাধা পেলে।” ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে তর্কাতর্কি চলছে পুলিশের সঙ্গে অভিযুক্তের।

ঘটনার তীব্র নিন্দা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী শওকত মোল্লা বলেন, “নির্বাচন কমিশনের কাছে বিষয়টি। জানানো হবে। বিজয়গঞ্জ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top