দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোটের আগে ফের অশান্তির চিত্র ভাঙর থেকে। রবিবার রাতে প্রচার সেরে ফিরছিলেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। অভিযোগ, তখন হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি শীঘ্র উগ্র হয়ে উঠলে মোতায়েন করা হয় এলাকায় বিশাল পুলিশবাহিনী।
তৃণমূল প্রার্থীর অভিযোগ, এই হামলা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করার জন্য চালানো হয়েছে। অভিযোগের আঙুল তোলা হয়েছে আইএসএফের দিকে এবং শওকত মোল্লা অভিযুক্তদের শীঘ্র গ্রেফতারির দাবি জানান।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আইএসএফের বক্তব্য, তাদের এই ঘটনায় হাত নেই এবং ভোটের আগে তৃণমূল কংগ্রেসেই এলাকায় উত্তেজনা ছড়াতে চাইছে এবং সহানুভূতি আদায়ের জন্য তোলা হচ্ছে এই অভিযোগ।



By










