• Home
  • জেলার খবর
  • রহস্যময়ভাবে বাড়ির টিনের চালে একের পর এক ঢিল, আতঙ্ক এলাকায়

রহস্যময়ভাবে বাড়ির টিনের চালে একের পর এক ঢিল, আতঙ্ক এলাকায়

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: ভোটের আবহে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে আতঙ্ক মাথাভাঙা শহরের ১ নং ওয়ার্ড এলাকায়। রহস্যময়ভাবে বাড়ির টিনের চালে একের পর এক ঢিল। শুধু তাই নয়, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পৌঁছালেও তা অব্যাহত থাকে।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে সেই ওয়ার্ডের বাসিন্দা আলো দাসের বাড়ির টিনের চালে আচমকা গত শুক্রবার পাথর পড়তে থাকে। প্রথমদিকে বিষয়টিকে কারোর তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়নি এবং বাচ্চাদের কাজ ভেবে এড়িয়ে যাওয়া হয়েছিল। তবে শনিবার সন্ধ্যা গড়াতেই এর মাত্রা বাড়তে শুরু করে এবং ধারাবাহিকভাবে পড়তে থাকে। থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যান টাউনবাবু পিঙ্কি রায় ও আধাসেনারা। কিন্তু প্রশাসনের সামনেও তা চলতে থাকে। জওয়ানরা গোটা এলাকায় টহল দিলেও আক্রমণ কোথা থেকে আসছে, সম্ভব হয়নি তা চিহ্নিত করা। বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা না অলৌকিক কিছু, সেই ব্যাপারে চিন্তায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

আলো দাস বলেন, “আমরা উঠোনে বসেছিলাম সন্ধ্যায়। প্রথমে ছোঁড়া হয় দুটো আলু ও পাথর। শীঘ্রই ঘরের ভেতরে ঢুকে গিয়েছি বাচ্চাদের নিয়ে। প্রথমে গুরুত্ব দিইনি, তবে ঢিলের পর ঢিল পড়তে থাকে শনিবার রাত থেকে। চারদিক থেকে পাথর আসলেও দেখা যাচ্ছে না কাউকে। বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছে না বড়দের পাশাপাশি ছোটরাও।”

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top