• Home
  • জেলার খবর
  • শনিবার তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে তেজস্বী-হেমন্ত

শনিবার তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে তেজস্বী-হেমন্ত

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোরদার প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী দুই শিবিরই। রাজ্যের নানা প্রান্তে সভা থেকে একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করার পাশাপাশি বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা। বলা ভালো, দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন যত কাছে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে।

এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যে প্রচারে আসছেন একাধিক প্রভাবশালী বিজেপি বিরোধী নেতারা। রবিবার ঘাসফুল শিবিরের অন্যতম বর্ষিয়ান নেতা, তথা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী, শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে কেজরিওয়াল সভা করবেন। থাকবেন পাশের কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও। 

তবে শনিবার রাজ্যে আসছেন আরজেডির কার্যকরী সভাপতি তেজস্বী যাদব। তেজস্বী যাদব ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ দুপুর তিনটে নাগাদ বরাহনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন আলমবাজার মোড়ে। এরপর চারটে নাগাদ সভা করবেন জোড়াসাঁকোতে এবং ৬টা থেকে প্রচার করবেন রাসবিহারীর এলাকায়। অন্যদিকে হেমন্ত সোরেন সাড়ে পাঁচটা নাগাদ সভা করবেন চন্দননগরের ভদ্রেশ্বরে এবং এরপর শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে তিনি সভা করবেন ওয়েলিংটন ময়দানে।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top