• Home
  • জেলার খবর
  • ববিকে নিয়ে এক অজানা ঘটনা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ববিকে নিয়ে এক অজানা ঘটনা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ববি হাকিমের হয়ে প্রচারে নেমে এক অজানা ঘটনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, বরং আত্মিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে, সেটা তিনি এদিন প্রকাশ্যে আনেন। তিনি জানান যে কি কারণে তিনি ববি হাকিমকে নিজের পরিবারের সদস্য মনে করেন। 

পুরনো স্মৃতির কথা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তিন বোতল রক্তের দরকার ছিল আমার মায়ের অপারেশনের সময়। ববি বলেছিল, চিন্তা করো না দিদি। মায়ের ও ববির রক্তের গ্রুপ মিলে গেছিল। আমার মায়ের প্রাণ বাঁচিয়েছিল ও রক্ত দিয়ে। রক্তের সম্পর্ক আর কী? যখন আমার মা মারা যান, তখনও ববি অনেককিছু সামলেছে। প্রথম ফোন আমি ওকেই করেছিলাম। ও সদস্য আমার পরিবারের।”

ববি হাকিমের রক্তে হিন্দু ও মুসলমান, দুটোই আছে, তাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওর মা ব্রাহ্মণ, বাবা মুসলমান। কটা দেখা যায় এমন? হিন্দু আর মুসলমান দুটোই আছে ওর রক্তে।” তিনি এও জানান যে তিনি বিনা দ্বিধায় ফিরহাদের উপর ছেড়ে দিয়েছিলেন নিজের মায়ের শেষকৃত্যের ব্যবস্থার দায়িত্বও। মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান যে , যখন পৈতে হয়েছিল তাঁর পরিবারের ছেলে আবেশের, তখন অন্য এক দম্পতিকে ‘বাবা-মা’ হিসেবে মুখ দেখতে হয় হিন্দু শাস্ত্রীয় রীতি অনুসারে। সেই শুভক্ষণে আবেশের মুখ দেখেছিলেন ববি এবং তাঁর স্ত্রী রুবিই।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি এসব কথা কখনো বলি না। তবে আজ বলছি কারণ আমি চলতে ভালোবাসি সকলকে নিয়ে। আমার কাছে সকলে সমান, সে গরিব হোক বা যেকোনও সম্প্রদায়ের। কখনো সংকীর্ণ রাজনীতি আমি করিনি।”

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top