• Home
  • জেলার খবর
  • সুকান্ত মজুমদারের র‍্যালিকে ঘিরে তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ

সুকান্ত মজুমদারের র‍্যালিকে ঘিরে তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ

Image

দেবজিৎ মুখার্জি, হাওড়া: বিজেপি নেতা সুকান্ত মজুমদারের র‍্যালিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের স্লোগানযুদ্ধ ও সংঘর্ষ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আমতার ধাঁইপুরে।

অভিযোগ, ঘাসফুল শিবিরের দলীয় কার্যালয়ের সামনে থেকে ‘জয় বাংলা’ স্লোগান আসতে পাল্টা গেরুয়া শিবিরের কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। চোখের নিমেষে স্লোগানযুদ্ধ উগ্র রূপ নেয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু অভিযোগ, বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় বাহিনীর সঙ্গেও। কিছুক্ষণের জন্য এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হলেও নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পরে। তবে ভোটের আবহে এই জাতীয় ঘটনা প্রশ্ন তুলছে আইনশৃঙ্খলা নিয়ে। এবার দেখার বিষয় যে আগে কি হয়। কোনদিকে যায় পরিস্থিতি সেটাই এখন নজরে রাখার মতো বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top