• Home
  • দেশ
  • আপ ছেড়ে বিজেপিতে যোগ রাঘব চাড্ডা ও আরও ৬ জনের

আপ ছেড়ে বিজেপিতে যোগ রাঘব চাড্ডা ও আরও ৬ জনের

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দিল্লির রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় আম আদমি পার্টি ছেড়ে রাঘব চাড্ডার বিজেপিতে যোগ দেওয়া। ঘটনাকে ঘিরে এই মুহূর্তে ব্যাপক হইচই করেছে দিল্লি সহ জাতীয় রাজনীতিতে। বলা ভালো, বড় ধাক্কা খেলো কেজরি শিবির। 

যদিও রাঘব একা নন, আনুষ্ঠানিকভাবে আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আরো ৬ জন – স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কয়েকঘণ্টা আগে দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাঘব চাড্ডা এবং নিজের বক্তব্য তুলে ধরেন। 

রাঘবের দাবি, তাঁরা সংবিধান মেনেই যুক্ত হতে চলেছেন গেরুয়া শিবিরের সঙ্গে। তাঁর বক্তব্য, রাজ্যসভায় আম আদমি পার্টির দুই-তৃতীয়াংশ এই সিদ্ধান্তে যোগ দেওয়ায় তাঁরা পড়বেন না দলত্যাগ বিরোধী আইনের আওতায়। এই ব্যাপারে আম আদমি পার্টির প্রধান, তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়ালের একবাক্যে বক্তব্য, “আবার পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল বিজেপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top