• Home
  • জেলার খবর
  • ১১০টির বেশি আসনে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত বলে দাবি শাহের

১১০টির বেশি আসনে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত বলে দাবি শাহের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার সাংবাদিক বৈঠকে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী বললেন তিনি? তাঁর দাবি, ১৫২টি আসনের মধ্যে ১১০টির বেশি আসনে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত। শুধু তাই নয়, কীসের ভিত্তিতে তিনি এমন দাবি করলেন, তাও তুলে ধরেন। 

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, বাংলায় বিধানসভা নির্বাচনে হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। তা সুষ্ঠুভাবে শেষ হওয়ার পর ১৫২টি আসনে দলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর শুক্রবার সকালে শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক থেকে তিনি দাবি করেন যে ১১০টির বেশি আসনে জয় পাবে বিজেপি।

অমিত শাহ বলেন, “এই মতদানের হার থেকেই পরিষ্কার যে বিজেপি আসছে তৃণমূল যাচ্ছে।” কীসের ভিত্তিতে এত আত্মবিশ্বাস, সেই ব্যাপারে শাহ বলেন, “এখানে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। অনেকদিন পর বাড়ির মহিলারা বিনা আতঙ্কে ও নির্বিঘ্নে ভোট দিয়েছেন। তাঁরা সকলের রেহাই চান দুর্নীতি থেকে। এত বেশি ভোটদানের হার। আমরা সংখ্যাটা এসব পর্যালোচনা করেই বুঝতে পেরেছি।” পাশাপাশি, এদিন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Releated Posts

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top