• Home
  • জেলার খবর
  • ২৭ এপ্রিল পর্যন্ত মোফাক্কেরুল ও আকরামূলকে এনআইএর হেফাজতে পাঠানোর নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

২৭ এপ্রিল পর্যন্ত মোফাক্কেরুল ও আকরামূলকে এনআইএর হেফাজতে পাঠানোর নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়! ব্যাঙ্কশাল আদালতের তরফ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এনআইএর হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম ও তাঁর সহযোগী আকরামূল বাগানিকে।

বৃহস্পতিবার মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে তোলা হয় ধৃতদের। সেখানে জাতীয় তদন্তকারী সংস্থা দাবি করে যে মোফাক্কেরুল ইসলামই ‘মুলচক্রী’। তদন্তকারীরা জানিয়েছে, তাঁর উস্কানিতেই পরিস্থিতি দ্রুত উগ্র হয়ে ওঠে এবং ভাঙচুর চলে সরকারি সম্পত্তির উপর। এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ আদালতে বলেন, হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসা করা দরকার ঘটনার আসল চিত্র জনসম্মুখে আনতে। যেই মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলির ফরেনসিক পরীক্ষাও দরকার বলে জানানো হয়।

অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবী ইমতিয়াজ আহমেদ জামিনের আবেদন করে বলেন, ধৃত মোফাক্কেরুল এক পেশাদার আইনজীবী এবং সম্ভাবনা নেই তাঁর পালানোর। আর্জিও জানানো হয় শর্তসাপেক্ষ মুক্তির। কিন্তু তা খারিজ করে দেওয়া হয় আদালতের তরফ থেকে এবং এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় দুজনকেই।

Releated Posts

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে…

ByByDebojit Mukherjee May 2, 2026

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

“নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা” মমতার দীর্ঘক্ষণ স্ট্রংরুমে থাকা নিয়ে বললেন শুভেন্দু

তাঁর বক্তব্য, “কেউ স্ট্রংরুমে ৪ ঘণ্টা থাকতে পারে না। নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা।” বিজেপি প্রার্থীর অভিযোগ,…

ByByDebojit Mukherjee May 1, 2026

কমিশনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ শশী-ফিরহাদের

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি আক্রমণ করলো শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিক বৈঠক দলের দুই প্রভাবশালী নেতা শশী…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top