• Home
  • জেলার খবর
  • কেন্দ্রীয় বাহিনীর উপর হামলাকে ঘিরে চাঞ্চল্য দুবরাজপুরে

কেন্দ্রীয় বাহিনীর উপর হামলাকে ঘিরে চাঞ্চল্য দুবরাজপুরে

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: প্রথম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুরে। হঠাৎ ইটবৃষ্টি শুরু হওয়ায় জখম হয়েছেন সিআরপিএফের অন্তত ৬ জন জওয়ান। 

এখানেই শেষ নয়, জানা গিয়েছে, ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। ঘটনার পর আরো জোরদার করা হয় এলাকায় নিরাপত্তা। এই হামলায় কারা যুক্ত, তা নিপুণভাবে দেখতে তদন্ত করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। প্রশাসনকেও যেমন চিন্তায় ফেলেছে, তেমনি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

এবার দেখার বিষয় যে তদন্ত করে কি বেরিয়ে আসে। ঘটনার নেপথ্যে কারা বা কি? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে এখন দেখার যে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top