দেবজিৎ মুখার্জি, বীরভূম: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। মোট ১৫২টি আসনে চলছে ভোটগ্রহণ। এদিন সকল শিবিরের হেভিওয়েট প্রার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বোলপুরের ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, কালীকাপুর বুথে ভোট দেন শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তাঁর সাথে ছিলেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। ভোট দিয়ে বেরিয়ে তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার কথা বলেন।
তিনি বলেন, “মানুষকে বলব, সুস্থভাবে ভোট করুন। কুল কুল ঠান্ডা, ভোট করুন আরামসে।” তাঁর আরো দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছে পুরো বীরভূম জেলায়, যা যায় ঘাসফুল শিবিরের প্রত্যাশার সঙ্গে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, তাঁদের লক্ষ্য ছিল এমন নির্ভেজাল ভোটই। পাশাপাশি, তাঁর আত্মবিশ্বাস, তৃণমূল কংগ্রেস জেলার ১১টি আসনেই জিতবে।



By









