“মানুষ সবকিছুর উত্তর দেবে”: গৌতম দেব

Image

দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ভোটগ্রহণ চলছে, মোট ১৫২টি আসনে। একাধিক হেভিওয়েট প্রার্থী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আজ। ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, তথা দলের বিদায়ী বিধায়ক, গৌতম দেবও।

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ১৭৩ নম্বর বুথে পৌঁছান গৌতম দেব এবং বাকি ভোটারদের মতো তিনিও লাইনে দাঁড়ান ভোট দেওয়ার জন্য। ভোট দিয়ে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং নিজের অবস্থান তুলে ধরেন।

গৌতম দেব বলেন, “এবার একজোট হয়ে ভোট দেবে শিলিগুড়ির মানুষ। এই নির্বাচন কমিশন আর বিজেপির এসআইআর, গ্যাসের লাইনে দাঁড় করানো, মানুষ সবকিছুর উত্তর দেবে। মানুষ ভোট দেবে শিলিগুড়িকে জেতাতে, বাংলার অশ্মিতাকে বাঁচাতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top