• Home
  • জেলার খবর
  • শহীদ মিনারের ময়দানে সভার অনুমতি পেলেন রাহুল

শহীদ মিনারের ময়দানে সভার অনুমতি পেলেন রাহুল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতার শহীদ মিনারের ময়দানে ২৫ এপ্রিল সভা করার অনুমতি পেলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী।

দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতায় রাগার সভা নিয়ে তৈরি অনিশ্চয়তা হয়েছিল। কয়েকটি কর্মসূচি বাতিল করতে হয়েছিল রানি রাসমনি রোড ও ময়দানে অনুমতি না পাওয়ায়। অবশেষে শহীদ মিনারে সভা করার অনুমতি পেলেন সেনাবাহিনীর তরফ থেকে। শুধু সোনিয়া পুত্রই নন, ২৪ তারিখ শহরে অশোক গেহলটরা আসছেন প্রচারে। পাশাপাশি, শ্রীরামপুরেও পরিকল্পনা রয়েছে রাগার কর্মসূচির। তবে সেটা চূড়ান্ত হয়নি এখনও।

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে একা লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে। সেক্ষেত্রে দেখার বিষয় যে একা লড়ে কতটা সফল হয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top