• Home
  • জেলার খবর
  • প্রথম দফার ভোটে মোতায়েন করা হচ্ছে ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রথম দফার ভোটে মোতায়েন করা হচ্ছে ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আজ ১৫২টি আসনে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ভোট যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, তা নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফ থেকে। ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। 

কমিশনের দেওয়া তথ্য অনুসারে, পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। মোট ২৭৩ কোম্পানি। এরপর পশ্চিম মেদিনীপুর ২৭১ ও তৃতীয় স্থানে মুর্শিদাবাদ ২৪০। পাশাপাশি বাঁকুড়াতে ১৯৩, বীরভূমে ১৭৬, মালদহে ১৭২, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি বাহিনী নামানো হয়েছে। 

উত্তরবঙ্গেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোচবিহারে ১৪৬, জলপাইগুড়িতে ৯২, আলিপুরদুয়ারে ৭৭ এবং দার্জিলিংয়ে মোতায়েন করা হয়েছে ৬১ কোম্পানি বাহিনী। পাশাপাশি, প্রয়োজন অনুসারে বাহিনী রাখা হয়েছে বিভিন্ন পুলিশ কমিশনারেট ও জেলাতেও।

Releated Posts

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে…

ByByDebojit Mukherjee May 2, 2026

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top