ফের সুজিত-রথীনকে তলব ইডির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রথম দফার ভোটের পর রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী, সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুর নিয়োগ দুর্নীতি মামলাকে ঘিরে ইডির এই তলব।

আগামী ২৪শে এপ্রিল ঘাসফুল শিবিরের দুই বিদায়ী মন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে। গোটা বিষয়টি নিয়ে শাসকদলের মতে, নির্বাচনের আবহে পরিকল্পিতভাবে প্রার্থীদের বিরক্ত করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। যদিও তদন্তকারী সংস্থার বক্তব্য, নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য এই তলব করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ঘাসফুল শিবিরের দুই হেভিওয়েটকে তলব করা হয়েছিল একাধিকবার। কিন্তু প্রচারের কারণে তাঁরা হাজিরা দিতে পারেননি। আবার দেখার বিষয় যে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top