• Home
  • জেলার খবর
  • চন্ডিপুরের প্রচার সভা থেকে অভিষেককে নিয়ে বড় দাবি শাহের, কী বললেন?

চন্ডিপুরের প্রচার সভা থেকে অভিষেককে নিয়ে বড় দাবি শাহের, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: প্রথম দফার নির্বাচনের আগে দিনের শেষ প্রচারসভা চণ্ডীপুর থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, ৪ তারিখের পর পালিয়ে যাবে ভাইপো।

অমিত শাহের অভিযোগ, রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থানের পরিবর্তে পারিবারিক রাজনীতি নিয়েই ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যে বেকারত্ব দূর করা, উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করবেন না। তিনি রয়েছেন একটা কাজের জন্যই। তা হল মুখ্যমন্ত্রী বানাতে চান ভাইপোকে।” কটাক্ষ করে শাহের বক্তব্য, “আপনারা কি চান, মুখ্যমন্ত্রী হোক ভাইপো? চিন্তা করবেন না। টিকিট কেটে তৈরি ভাইপো। পালিয়ে যাবে ৪ তারিখের পর।”

পাশাপাশি, শাহ জানান বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ইউসিসি চালু করার কথাও। তাঁর বক্তব্য, “সরকারে আনুন বিজেপিকে। এখানে চালু করব ইউসিসি। করা যাবে না চার বিয়ে। বিজেপি সরকার গড়ে বন্ধ করে দেবে তিন তালাক এবং চার বিয়ে।”

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top