• Home
  • জেলার খবর
  • বেলডাঙ্গা মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ

বেলডাঙ্গা মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের আগে একাধিক ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি, যার মধ্যে অন্যতম বেলডাঙ্গা অশান্তি। ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজ্য রাজনীতি। তার উপর পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে ওঠে যখন ১৫ জন অভিযুক্তকে জামিন দেওয়া হয়। যদিও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এক কথায় বলতে গেলে, বিষয়টি নিয়ে একপ্রকার তোলপাড় চলছে রাজনৈতিক মহলে। 

এই পরিস্থিতিতে এনআইএ খেলো বড় ধাক্কা! মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এবং ফেরত পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। শুনানি চলার সময়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একমাত্র প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই মামলায় ইউএপিএ ধারা প্রযোজ্য হবে কিনা এবং সেই কারণে শুনানি সম্ভব নয় এই ডিভিশন বেঞ্চে।

এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। মামলার জল কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর রয়েছে সকল রাজ্যবাসীর।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top