• Home
  • জেলার খবর
  • ভোটের মুখে গ্রেফতার হতে পারেন তৃণমূলের ৮০০ জন কর্মী, আদালতে গেল দল

ভোটের মুখে গ্রেফতার হতে পারেন তৃণমূলের ৮০০ জন কর্মী, আদালতে গেল দল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে গ্রেফতার হতে পারেন শাসকদলের অন্তত ৮০০ জন কর্মী। এই আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছে ঘাসফুল শিবির এবং দ্রুত হস্তক্ষেপের আবেদন করেছে। সোমবার মামলা দায়ের করার অনুমতি মিলেছে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে।

জানা গিয়েছে, কমিশনের নজরে রয়েছে ঘাসফুল শিবিরের প্রায় ৮০০ জন কর্মীর নাম, যাঁদের বিরুদ্ধে সৃষ্টি হয়েছে গ্রেফতারির সম্ভাবনা বলে আশঙ্কা প্রকাশ তৃণমূলের। এই পরিস্থিতিতে দলের তরফ থেকে আদালতে গিয়ে দ্রুত হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। 

কোর্টে দলের বর্ষীয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপকে কেন্দ্র করে এবং বেশ গুরুতর বিষয়টি। জানা গিয়েছে, শুনানি হতে পারে আগামী বুধবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top